• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে টিলা কাটা, পুলিশ দেখে দৌড়ে পালালো কর্তনকারীরা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
সিলেটে টিলা কাটা, পুলিশ দেখে দৌড়ে পালালো কর্তনকারীরা

সিলেট মহানগরীর ২৪ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ পেলে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে টিলা কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়।

 

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

 

উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই দুলাল মিয়া বলেন, ৯৯৯ এ খবর পেয়ে আমরা মিরাপাড়া এলাকায় আসি। ঘটনাস্থলে টিলা কাটার আলামত পাওয়া যায়। তবে পুলিশ আসার আগেই যারা টিলা কাটছিল তারা পালিয়েছে। তাদের কেউকে পাওয়া যায়নি।

 

জানা যায়, অন্যান্য দিনের মত মিরাপাড়া এলাকায় লুকিয়ে টিলা কাটে স্থানীয় মনির মিয়ার ছেলে আবু সিদ্দীক পাপ্পু। মঙ্গলবার সকালে তারা টিলা কাটতে লাগলে এলাকার বেলাল আহমদ ৯৯৯ এ ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌছালেও কাউকে পায়নি। এসময় টিলাকাটার সাথে জড়িত পাপ্পুকে থানায় আসার কথা বলে পুলিশ চলে যায়।

 

অভিযোগকারী বেলাল বলেন, বিষয়টি সিলেট পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা বলেছে ব্যবস্থা নিবে।

উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই দুলাল মিয়া বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।