• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই

bijoy71news
প্রকাশিত মে ৬, ২০২১
সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই

বি৭১নি ডেস্ক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
গত মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।