• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রধান বিচারপতির স্বাক্ষর জালকারী প্রতারক গ্রেফতার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
প্রধান বিচারপতির স্বাক্ষর জালকারী প্রতারক গ্রেফতার

বি৭১নি ডেস্ক ::
প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে হত্যা মামলায় নিহতের স্বজনদের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণাকারী দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। হবিগঞ্জ ওসমানীনগর উপজেলার কোনাপাড়ার বাড়ি থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার বাবা মৃত কনা মিয়া। বুলবুল মাধবপুরে হাড়িয়া গ্রামে মর্তুজ আলী হত্যা মামলায় আসামিদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজার নিশ্চয়তা দিয়ে নিহতের ভাতিজা আল আমিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
মাধবপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন, ওই হত্যা মামলায় প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে প্রতারক বুলবুল আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় গ্রেফতারি পরোয়ারা পাঠান। পরে বিষয়টি জানতে পেরে বুলবুলের বিরুদ্ধে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন আল আমিন। আদালতের নির্দেশে বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার সহযোগী অপর আসামি বুল্লা গ্রামের পলাতক হেলাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বুলবুল একজন পেশাদার প্রতারক ও তার বিরুদ্ধে আরও ভুক্তভোগীর অভিযোগ রয়েছে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।