তাছলিমা আফরিন আঁখি ::
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাবুল আহমদ শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় বাবুল আহমদ বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির মৃত্যুতে আমি মর্মাহত।
মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সফল সংসদ সদস্য ও জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে জনস্বার্থে জাতীয় ও স্থানীয় যেকোনও বিষয়ে যেমনি তাঁর কন্ঠ সোচ্চার ছিল, তেমনি তিনি বাইরেও বিশেষ করে তাঁর নির্বাচনি এলাকা এবং সিলেটের উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সিলেটবাসীসহ জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।