• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে জাপার কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন খালেদের শোক

bijoy71news
প্রকাশিত মার্চ ১১, ২০২১
মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে জাপার কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন খালেদের শোক

তাছলিমা আফরিন আঁখি ::
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
শোকবার্তায় সাইফুদ্দিন খালেদ বলেন, কোভিড-১৯ করোনা মহামারী কেড়ে নিল সিলেট-৩ এর এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ কে।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মাহমুদ-উস-সামাদ চৌধুরী ছিলেন সৎ ও আদর্শবান মানুষ ।সামাদ চৌধুরী শুধু একজন সফল জনপ্রতিনিধিই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ।তাঁর মৃত্যুতে সিলেট অঞ্চলে রাজনীতির মাঠে অফুরন্ত ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়।তাঁকে হারিয়ে আজ অত্যান্ত মর্মাহত।আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করি, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।