• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করোনা শনাক্ত হাজার ছাড়াল

bijoy71news
প্রকাশিত মার্চ ১১, ২০২১
করোনা শনাক্ত হাজার ছাড়াল

বি৭১নি ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার দুই মাস পর করোনা শনাক্ত হাজারের উপরে ওঠে। আজও দ্বিতীয় দিনের মতো করোনা শনাক্ত হাজার ছাড়াল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মারা গেছে মোট ৮ হাজার ৫০২ জন। আর মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৭ জনসহ এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৭ হাজার ৯২০ জন হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।