• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ঘণ্টায় ৮ জনের মৃত্যু নতুন শনাক্ত ৫৮৫ জন

bijoy71news
প্রকাশিত মার্চ ১, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ঘণ্টায় ৮ জনের মৃত্যু নতুন শনাক্ত ৫৮৫ জন

বি৭১নি ডেস্ক ::
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫৮৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আর গত একদিনে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৮৭৩ জন।

সোমবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন।

এদিকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যদিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন হয়েছে।