• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে হবিগঞ্জে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই পৌরসভায় দ্বিতীয়বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রতি কেন্দ্রে ৯ আনসার ভিডিপি ও ১০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনে ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় প্লাটুন বিজিবি ও র‌্যাবের চারটি টিম দায়িত্ব পালন করছে।

জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২২টি চেক পোস্ট বসানো হয়েছে।

এই নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী লড়ছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেলগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রাথী শামছুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী মো. পারভেজ হাছান (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন)।

৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।