• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুইশটি দেশের মধ্যে বাংলাদেশ ছয় নম্বর : স্বাস্থ্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
দুইশটি দেশের মধ্যে বাংলাদেশ ছয় নম্বর : স্বাস্থ্যমন্ত্রী

বি৭১নি ডেস্ক ::

পৃথিবীর দুইশটি দেশের মধ্যে বাংলাদেশ ছয় নম্বর দেশ ‘পাবলিকলি’ ভ্যাকসিন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গরিব রাষ্ট্র হিসেবে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে। তাই আমরা চাই আপনারা সকলে ভ্যাকিসিন নেন।’
জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসের ওষুধ তো এখনো বের হয়নি। ভ্যাকসিনটা বের হয়েছে। এই ভ্যাকসিন নিয়েই আমরা ভালো থাকব ইনশাআল্লাহ।’
সভায় মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।