• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

bijoy71news
প্রকাশিত মার্চ ২১, ২০২০

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে ১৮ মার্চ বুধবার বাংলাদেশের এই ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন।

শনিবার (২১ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ২৪ এ দাঁড়ালো।

মন্ত্রী জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৫০ জনের মতো।