• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নিজের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গগলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ সভায় লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।’
দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাতপণ্যের মান নিয়ে যে কথা হচ্ছে এর পেছনে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন সরকারপ্রধান।