• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কার্যকর ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিধনের নির্দেশ প্রধানমন্ত্রীর : কাদের

bijoy71news
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ডেঙ্গুকে তারা সহজভাবে নিচ্ছেন না বলেও জানান তিনি।
আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন,ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারা দেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।
এ সময় বন্যা দুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য দলের ত্রাণ হস্তান্তর করেন তিনি।
মন্ত্রী জানান, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।
বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।