• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শুরু হলো সিলেট মহানগর যুবলীগের সম্মেলন

bijoy71news
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ অপেক্ষা আর আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে সিলেট মহানগর যুবলীগের সম্মেলন। শনিবার বেলা ৩টায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
যুবলীগ চেয়ারম্যানের জাতীয় পতাকা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় এ সম্মেলন। পতাকা উত্তোলন শেষ হলেই শুরু হয় আলোচনা সভা। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আর প্রধান অতিথির বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এদিকে সন্ধ্যায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে মহানগর যুবলীগের পরবর্তী নেতৃত্ব।
দীর্ঘ ১৪ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সম্মেলন উপলক্ষে বেলা ১২টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকার যুবলীগ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল সিলেট রেজিস্টারি মাঠে প্রবেশ করেন। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থলের চারপাশ। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। অনেকের মাথায় ছিল রঙিন ক্যাপ। সম্মেলনকে কেন্দ্র করে রেজিস্টারি মাঠ সংলগ্ন এলাকার চারপাশ বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।