• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন। সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব।
সূত্র জানায়, শহিদুল ইসলাম মামুন নগরীর চৌকিদেখিস্থ ইলাসকান্দি এলাকার উদয়ন ৪২ নম্বর বাসার বাসিন্দা। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গনিষ্ট হিসেবে পরিচিত।