• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহজালালে ৩৮টি স্বর্ণের বারসহ ট্রাফিক হেলপার আটক

bijoy71news
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি স্বর্ণের বারসহ এমদাদুল হক চৌধুরী (৪৬) নামে এক ট্রাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ। আজ শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আজ ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ার ( ফ্লাইট নম্বর টিজি ৩২১)। এই বিমানে আসা কিছু কার্গো মাল প্যাকেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ৩৮টি স্বর্ণের বার নিজ হেফাজতে নেন বলে স্বীকার করেছেন এমদাদ।
উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।