• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাহিদার বেশি সরবরাহ থাকায় মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনা মন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুলাই ৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাজার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় চলতি বছরের জুনে মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করছেন পরিকল্পনা মন্গ্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘পণ্যের উৎপাদন বেড়েছে। বিশেষ করে পেঁয়াজ, চাল সরবরাহ বেশি ছিল।’
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক পরবর্তী সংবাদ সম্মলনে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্য প্রকাশ করে।
মন্ত্রী জানান, জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫দশমিক ৫২ শতাংশ। যা গত মে মাসে ছিল ৫ দশমিক ৬৩ শতাশ। গত বছরের জুনে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ১১ শতাশ কমেছে।
বিবিএসের হালনাগাদের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রামীণ পর্যায়ে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছ ৫ দশমিক ৩৮ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ।
শহর পর্যায়ে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে জুনে সাধারণ মূল্যস্ফীতি হয়েছ ৫দশমিক ৭৮ শতাংশ, যা মে মাসে ছিল ৫দশমিক ৯৬ শতাংশ।