• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাবা সব সময় একসঙ্গে থাকতে ভালোবাসেন

bijoy71news
প্রকাশিত জুন ১৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। ছোটবেলা থেকে আমি আমার বাবার আদর্শে বেড়ে উঠেছি, বড় হয়েছি। বাবার আদর্শের যে বিষয়টি আমি আমার মধ্যে লালন করি তা হলো- বাবা সব সময় একসঙ্গে থাকতে ভালোবাসেন। আমিও ঠিক তাই পছন্দ করি। পারিবারের বন্ধন কখনো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
আমার বাবা আমাকে ছোট বেলায় অপু বলে ডাকতেন। এখনও তিনি সে নামেই আমাকে ডাকেন। আমি যেমন বাবার স্নেহ মায়া মমতায় বেড়ে উঠেছি, আমিও চাই একইভাবে আমার সন্তান আয়াশ বেড়ে উঠুক। পাশাপাশি আমার সন্তান তার দাদা-দাদীর স্নেহ মায়া মমতাতেও বেড়ে উঠুক। তাদের কাছ থেকেও এই শিক্ষা পাক।
আমি মনে করি, একজন সন্তানের সঠিকভাবে বিকাশের ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্যেরই আলাদা আলাদা ভূমিকা আছে। বড় হয়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটাই প্রধান এবং সবার আগে। পরিবার থেকে শিক্ষা নিয়ে, সে বাইরের পৃথিবীতে পা বাড়ায়। আমিও আমার বাবা-মা, ভাই-বোনের কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমি চাই, আমার পরিবারের সবার স্নেহ, মায়া, মমতায় আমার সন্তানও বেড়ে উঠুক।