• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনারখান হাসুর পিতার ইন্তেকালে সিলেটের চাকরির খবর পরিবারের শোক প্রকাশ

bijoy71news
প্রকাশিত জুন ১৩, ২০১৯

সিলেট :
বিএনপি নেতা সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর পিতার ইন্তেকালে সিলেটের চাকরির খবর পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এক শোকবার্তায় সিলেটের চাকরির খবর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ বলেন,“ মরহুম আলহাজ্ব সুলেমান খান এলাকার প্রবীণ মুরব্বি ও সদালাপি ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন,আমিন।”
উল্লেখ্য, সিলেট নগরীর রায়নগর আলমটুলা নিবাসী এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব সুলেমান খান ১২ জুন ২০১৯ রাত ৯ টার দিকে বাংলাদেশ থেকে ইংল্যান্ড এ যাত্রা পথে ইন্তেকাল ফরমাইয়াছেন। তিনি ১৯ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক দিনার খান হাসুর পিতা।