• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

bijoy71news
প্রকাশিত জুন ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে গত ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করা বিপুল পরিমাল মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে- ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেন্সিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি।
এগুলোর মূল্যমান ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা।