• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্যথা নিয়ে সেঞ্চুরি, বিশ্বকাপই শেষ ধাওয়ানের

bijoy71news
প্রকাশিত জুন ১১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এই ম্যাচে শিখর ধাওয়ানের রোমাঞ্চকর সেঞ্চুরিতে চ্যাম্পিয়নদের ৩৫৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারত। কিন্তু ধাওয়ান এই সেঞ্চুরি করেছেন হাতে তীব্র ব্যথা নিয়ে। ব্যথা উপেক্ষা করে খেলেছেন ১১৭ রানের ইনিংস।
ভারত শেষ পর্যন্ত ৩৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়লেও এই ইনিংসটিই এখন কাল হলো ধাওয়ানের। নাথান কোল্টার নাইলের একটি বলে বুড়ো আঙুলে আঘাত পেলেও মাঠ ছেড়ে যাননি ধাওয়ান। এখন এই ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই।
গতকাল ধাওয়ানের আঙুলে স্ক্যান করে তিনি খেলতে পারবেন না বলে ম্যানেজমেন্টকে জানিয়ে দেন ভারতীয় দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ঋষভ প্যান্থ অথবা শ্রেয়স আইয়ার। গতকাল ইনজুরির জন্য তিনি ফিল্ডিংও করতে পারেননি। তার পরিবর্তে ফিল্ডিং করেছেন রবীন্দ্র জাদেজা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, ধাওয়ানের আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে প্রায় এক মাসের মতো সময় লাগবে।
ভারতীয় দৈনিক টাইম অব ইন্ডিয়া ধাওয়ানের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানায়, পরবর্তী ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে যাচ্ছেন না। আগামী বৃহস্পতিবার নটিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন কোহলিরা।