• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদ দেখা নিয়ে আবারও ব্রিফ করবেন ধর্ম প্রতিমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
চাঁদ দেখা নিয়ে আবারও বিফ্রিং করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার রাতে ধর্মমন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া চাঁদ দেখা কমিটির সদস্য ও মোহাম্মদপুর জামিয়া আরাবিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কমিটির সদস্যরা চাঁদ দেখা নিয়ে পর্যালোচনা করছেন। কিছুক্ষণের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে আবারও ব্রিফ করবেন।’ আজ রাত সাড়ের দশটার পর তিনি এই তথ্য জানান।
এর আগে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ৬৪ জেলার ইসলামী ফাউন্ডেশনের তথ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ঈদ উদযাপন করা হচ্ছে।