• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভুল হয়েছে, টাইগারদের জয়ের পর স্বীকার করলেন ম্যাককালাম

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের রোমাঞ্চকর জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।
যদিও এর আগে একটি টুইটে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন; এবারের বিশ্বকাপ আসরে একটি ম্যাচ বাদে আর জিততে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল।
তবে দ্য ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানোর পর টাইগার দলকে অভিনন্দন জানিয়েছেন ম্যাককালাম। রাতে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মন কেড়ে নেওয়ার মত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আশা করছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে, কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। আমার ভবিষ্যদ্বাণী সম্পর্কে বলব, তা হয়ত ভুল হয়েছে। তবে এটাই হয়ত শেষ ভুল নয়।’
তিনি আরও লেখেন, ‘আমার ভবিষ্যদ্বাণী অনেকটা নির্ভুলই থাকবে। আমার ভবিষ্যদ্বাণীর বাইরে সবাই কিন্তু জয় পাবে না।’
এর আগে এই কিউই খেলোয়াড় যে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন তাতে দেখা গিয়েছিল শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে বাংলাদেশ। এ ছাড়া বাকি সব দলগুলোর বিপক্ষে হারবে তারা।
কিন্তু তার এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।