• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮

bijoy71news
প্রকাশিত জুন ২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও লেগুনার সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
আজ রোববার দুপুরে উপজেলার বোয়ালিয়া বাজারের গরুহাটা এলাকায় ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি গাড়ির সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের সবাই লেগুনার যাত্রী বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে রোববার সকালে সুনামগঞ্জে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন।