• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

কোহলির ওপর ক্ষেপেছেন রাবাদা

bijoy71news
প্রকাশিত জুন ১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
অন্য দলগুলো যেখানে বিশ্বকাপের মাঠের লড়াইয়ে নেমে গেছেন সেখানে ভারত এখনো সময় পাচ্ছেন নিজেদের প্রস্তুত করতে। কোহলিরা মাঠে নামবেন আগামী পাঁচ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্ত মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই।
তিরটা প্রথমে এল প্রোটিয়াদের কাছ থেকে। ফাস্ট বোলার কাগিসো রাবাদা একটি সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অপরিণত বলে মন্তব্য করেছেন। তবে পাল্টা জবাবে এখনো ভারতীয় অধিনায়ক কিছু বলেননি।
ক্ষুদ্ধ রাবাদা বলেন, ‘সেই সময় আমি শুধু খেলার পরিকল্পনা সাজাচ্ছিলাম। কোহলি আমার বলে চার মারার পর আমার উদ্দেশে কিছু কথা বলে। আমি জবাব দিতে গেলেই সে রেগে যায়। আমি বুঝলাম না। রান করার জন্যই হয়তো সে এটা করেছে। কিন্তু তাকে আমার কাছে খুবই অপরিপক্ক মনে হয়েছে।’
কোহলিকে অপরিপক্ক বললেও তার খেলোয়াড়ি গুণের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘কোহলি একজন অসাধারণ খেলোয়াড় কিন্তু সে কটুক্তি সহ্য করতে পারে না। কিন্তু এসব বিষয় আমাকে বিভ্রান্ত করতে পারবে না।’
আগামী পাঁচ তারিখ দ্য রোজ বল ক্রিকেট গ্রাউন্ডে আগামী পাঁচ তারিখ দক্ষিণ আফ্রিকা ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।