• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে চা শ্রমিকসহ দু’জনের ঝুঁলন্ত লাশ উদ্ধার, আটক ১

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে এক নারী চা শ্রমিকসহ দুই জনের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
সোমবার সকালে ও ভোররাতে লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকালে শহরের বানিয়াচং রোড়ে কৃষ্ণা রিপায়ারিং ওয়ার্কসব মালিক নিহত দিলীপ রায়ের ঝুঁলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সে শহরের উমেদনগর এলাকার দিপংকর রায়ের ছেলে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানায়, রাতে দিলীপ তার দোকান বন্ধ করে মুড়ারবন্দ মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সকালে পরিবারের লোকজন দোকান খোলে তার লাশ তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ ভট্টাচার্য্য জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাবে না।
এদিকে, চুনারুঘাট উপজেলার লাল চান চা-বাগান থেকে জলিকা মুন্ডা (২২) নামে এক চা-শ্রমিকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার লাল চান চা-বাগানের পাথর টিলায় নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে ওই বাগানের রাজেন মুন্ডার স্ত্রী। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী রাজেন মুন্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান- ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।