• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ওয়েল ফুডে মেয়াদোত্তীর্ণ সেমাই,ও অপরিচ্ছন্ন পরিবেশে ৭০ হাজার টাকা জরিমানা

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর গোটাটিকরের বিসিক শিল্প নগরীতে ওয়েল ফুডের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ সেমাই ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় জরিমানার পাশপাশি মেয়াদোত্তীর্ণ সেমাই পুড়িয়ে ফেলে ভ্রাম্যমান আদালত।
শাহিনা আক্তার জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ সেমাই সংরক্ষণ ও হাইকোর্ট ঘোষিত মানহীন একটি পণ্য পাওয়ায় ওয়েলফুডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রায় ৪০০ কেজি সেমাই পুড়িয়ে ফেলা হয়।