• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

bijoy71news
প্রকাশিত মে ২১, ২০১৯
বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

বি৭১নি ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
সোমবার (২০ মে) রাত সাড়ে ১২টায় জেলার বিয়ানাীবাজার থানাধীন দক্ষিণ বিয়ানীবাজারস্থ আজির মার্কেটের সামন থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল করিম (২৫) কানাইঘাট থানার বীরদল আগফৌর গ্রামের খলিলুর রহমানের ছেলে ও মো. সুফিয়ান আহমদ (২০) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, ২১ মে ২০১৯ ইং তারিখ রাত ০০.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এএসপি ওবাইনসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে দক্ষিণ বিয়ানীবাজারস্থ আজির মার্কেটের সামন থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। করা হয়েছে।