• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

শাহজালালে সাড়ে ৬ কেজি সোনাসহ আটক যাত্রী

bijoy71news
প্রকাশিত মে ২১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।
আটক মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫) মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।
সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এক যাত্রীর কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।
তিনি আরও জানান, পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রংয়ের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। এসব বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা।