• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

bijoy71news
প্রকাশিত মে ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
আজ শনিবার সকাল ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল।
নিহতদের মধ্যে বাসচালকের নাম ফরহাদ বলে জানা গেছে। অন্যদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ জানান, সকাল ৯টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।