• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগরীর শিবগঞ্জে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

bijoy71news
প্রকাশিত মে ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শিবগঞ্জে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) রাত ৯টা ৩৫ মিনিটে শিবগঞ্জের লামাপাড়াস্থ একটি কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের মিরাবাজারের প্রয়াত শেখ আবুল বাশারের ছেলে শেখ শহিদুল ইসলাম নয়ন (২৯) ও লামাপাড়ার প্রয়াত ফুল মিয়ার ছেলে মো. আল-আমিন (৩৩)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী রহিম (৩০) পালিয়ে যান।
এ ঘটনায় উপ-পরিদর্শক রাজীব কুমার রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা রুজু করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হয়েছে।