• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে ফিজা-রসমেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

bijoy71news
প্রকাশিত মে ১৭, ২০১৯

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে পণ্য সামগ্রী রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ অভিযান চালান।
অভিযানে চলাকালে- নবীগঞ্জ শহরের মুন স্টার হোটেলে নোংরা পরিবেশে পণ্য সামগ্রী রাখায় ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় আরজু ডিপার্টমেন্টাল ষস্টোর ১০ হাজার, ফিজা কনফেকশনারীতে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার, বিদেশী পণ্যের গায়ে বিএসটিআই-এর সিল না থাকায় রসমেলাকে ২ হাজার, ও শেলী কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার ছাদেক হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকি, নবীগঞ্জ থানার এসআই ফিরুজ প্রমুখ।