• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে দ্বিতীয় দিনের মতো অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযান

bijoy71news
প্রকাশিত মে ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দ্বিতীয় দিনের মতো অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ও অনুমোদনহীন এজেন্সিতে অভিযান শুরু হয়।
এর আগে সোমবার দিনভর সিলেটের ট্রাভেল এজেন্সিগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
প্রসঙ্গত, ৯ মে বৃহস্পতিবার দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবিতে প্রাণ হারান সিলেটের বেশ কয়েকজন। এর মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদেরকে ইতালি পাঠানোর জন্য ৮ লাখ টাকার চুক্তি করেছিলেন রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসিজ নামক এজেন্সির মালিক এনামুল হক। এ ঘটনার পরই অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।