বি৭১নি ডেস্ক :
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আগামী ২২ থেকে ২৬ মে পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে। আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান রেল সচিব মোফাজ্জেল হোসেন।
এবার যাত্রীদের দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও আরও চারটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নতুন চালু হওয়া অ্যাপ ও আগের মতো মোবাইল এসএমএস ও অনলাইনে ৬০ ভাগ টিকিট পাওয়া যাবে। টিকিট কালোবাজারিরোধে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই টিকিট দেওয়া হবে।
শিডিউল ঠিক রাখতে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য মালবাহী ট্রেন চলবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থায় কয়েকটি মেইল ট্রেন চালানো হবে, তবে কোনো আন্তঃনগর নয়।