• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

bijoy71news
প্রকাশিত মে ১২, ২০১৯

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
মাধবপুর পৌর শহরে সোনাই নদীর দুই পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তুলে। এর ফলে দিনে দিনে সোনাই নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, নদীর পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া বাজারের ভেতরে সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে এগুলো উচ্ছেদ করা হবে।
উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।