• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘গুজবকারীদের আল্লাহ হেদায়েত করুক’

bijoy71news
প্রকাশিত মে ১২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
‘বাবা এখন পর্যন্ত জীবিত আছেন। আগের তুলনায় অনেক ভালো আছে। এরপরও কেন মানুষ তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। জীবিত মানুষকে কেন বারবার মেরে ফেলছেন তারা। এসব গুজবকারীদের আল্লাহ হেদায়েত করুক।’ এভাবেই কথাগুলো বলছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল রাতে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুঞ্জন ওঠে। রাজধানীর গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আগের তুলনায় ‍অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। শনিবার সকালেই তার লাইফ সাপোর্ট খুলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শক্তিমান এই অভিনেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী এটিএম শামসুজ্জামানকে গত ২৬ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৩ মে তার অবস্থা কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এটিএম শামসুজ্জামানের চিকিৎসা তত্ত্বাবধায়নে আছেন ডা. রবিউল আলীম।