• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতার হুমকি: বৃহৎ আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের

bijoy71news
প্রকাশিত মে ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষানবীশ চিকিৎসকরা। তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেন সিলেট বিএমএ সভাপতি ডা. বদরুল হোসেন রোকন। এসময় তিনি ২৪ ঘন্টার ভেতরে অভিযুক্ত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সারোয়ার হোসেনকে গ্রেপ্তার না করলে বৃহৎ আকারের আন্দোলন করা ঘোষনা দেন।
রোববার (১২ মে) দুপুর ১টার সময় থেকে উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষানবীশ চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রদক্ষিণ করে মেডিকেল কলেজের সামনে গিয়ে মানববন্ধন করেন।
বিক্ষোভ মিছিল চলাকালীন নিজেদের নিরাপত্তা চেয়ে ও ২৪ ঘন্টার ভেতরে দোষী ব্যাক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিল শেষে ‘ডাক্তারদের নিরাপদ কর্মস্থল চাই’ শিরোনামে মানববন্ধন করেন শিক্ষানবীশ চিকিৎসকরা।