ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরের গোয়ালাবাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের কারণে ৫টি দোকানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকালে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আনছিুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
৫টি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, গোয়ালাবাজারের মধুমিতা মিষ্টি ঘর ৫ হাজার, নান্টু ভেরাইটিজ ষ্টোর ২ হাজার, রাজভোজন ১০ হাজার ও নিমাই মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো ছিলেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুছ সালাম, ওসমানীনগর থানার এস আই কাজী মোয়াজ্জম হোসেন প্রমূখ।