• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রতারণার শিকার অভিনেত্রী প্রভা!   

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জোভান মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারণে-অকারণে মিথ্যা বলা তার স্বভাব। তার সঙ্গে পরিচয় হয় নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে প্রভার। জোভান প্রভাকে জানায়, তার নিজস্ব ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, লাখ টাকা বেতনের চাকুরি রয়েছে। সরল মনের প্রভা জোভানের সব কথাই অবলীলায় বিশ্বাস করে। কিন্তু বিয়ের পরে প্রভা জেনে যায় জোভান তার সঙ্গে প্রতারণা করেছে।এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মিথ্যা’। সরদার রোকনের পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও ফারহান আহমেদ জোভান।নাটকে আদনান চরিত্রে অভিনয় করেছেন জোভান আর প্রভাকে দেখা যাবে রূপন্তি’র ভূমিকায়। নাটকে আরও অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান, মৌ শিখাসহ অনেকে। নির্মাতা জানান, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে ‘মিথ্যা’ নাটকটি প্রচার হবে এনটিভিতে।