• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘আমার মা’ ছবির শুভ সূচনা

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
‘আমার মা’ চলচ্চিত্রের শুভ সূচনা হলো। বুধবার ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব এবং শিল্পী ঐক্যজোটের প্রধান পৃষ্ঠপোষক ডিআইজি হাবিবুর রহমান চলচ্চিত্রটির শুভ সূচনা করেন।
‘আমার মা’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন-শাহরীয়ার নাজিম জয়। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন।
ডিএ তায়েব ছাড়াও ছবিতে অভিনয় করছেন- আনহা তামান্না, শাহরিয়ার নাজিম জয়, দীপা খন্দকার, আনোয়ারা বেগম, বড়দা মিঠু, মাকফুবর রহমান সুইট, অনন্যা আফরিন, শরিফ সারোয়ার, মুকুল চৌধুরী, লিটন চৌধুরী এবং টুনটুনি।
ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক ডিএ তায়েব বলেন- এটি একটি মা ও ছেলের বন্ধন নির্ভর চলচ্চিত্র, গতানুগতিক গল্পের বাইরে লেখা হয়েছে। ছবিটির গল্প যখন শাহরীয়ার নাজিম জয় আমাকে শুনিয়েছে আমি শুনে মুগ্ধ হয়ে কাজটি করতে রাজি হয়ে যাই। আমি আশা করছি আমার দর্শক এ ছবিতে ভিন্ন এক ডিএ তায়েবকে পাবেন।
এই ছবিতে গান লিখবেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পি। পরিবেশনায় এস জি প্রোডাকশন। ছবির শুটিং উত্তরাসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলতি মাসের ১৪ তারিখ থেকে এক টানা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ পরিচালক, নায়ক এবং ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।