• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

bijoy71news
প্রকাশিত আগস্ট ২১, ২০১৮

সারাদেশের সাথে সিলেটেও আগামী বুধবার পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ইতোমধ্যে সিলেট নগরী ও শহরতলির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত হয়েছে ঈদের জামাতের সময়সূচি।

সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিতব্য ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে বয়ান পেশ করবেন করবেন শায়খে বরুণা মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক। এটিই সিলেট বিভাগের বৃহত্তম ঈদ জামাত।

সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮ টায়।

নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদ প্রতিবারের ন্যায় এবারও তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা ও ৯টায় পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে এই মসজিদে।

এছাড়া নগরীর সিলেট কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। পশ্চিম পীরমহল্লা এলাকার গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া মাদরাসায় সকাল পৌণে ৮ টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ঈদুল আযহার দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮ টায়।

হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। তবে এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।