• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ডাবলিনে কঠোর অনুশীলনে টাইগাররা

bijoy71news
প্রকাশিত মে ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
পরশুদিন থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজ লড়বে তিন জাতির এই টুর্নামেন্টে। বিশ্বকাপের ঠিক আগে এমন সিরিজ বাড়তি প্রস্তুতি হয়ে থাকবে দলগুলোর জন্য।
বাংলাদেশ পহেলা মে আয়ারল্যান্ডে যায়। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে অনুশীলন। আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো ডাবলিনের পেমবোর্ক ক্রিকেট ক্লাবে অনুশীলন করেছে টাইগাররা।
আগামী ৭ তারিখ বাংলাদেশ প্রথম খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রাজধানী ডাবলিনের মালাহাইড এবং ক্লনটার্ফে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ১৯ জনের স্কোয়াড নিয়ে যায় আয়ারল্যান্ডে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনের সঙে যুক্ত হয়েছেন ইয়াসীর আলী রাব্বী, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড : মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ,ইয়াসির আলি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।