• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৯

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ভারতীয় মদসহ ইয়াছিন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াছিন মিয়া তেলিয়াপাড়া এলাকার প্রয়াত নুর মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কুন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর তল্লাশি চালিয়ে কিং ফিসার বিয়ার ২৪ বোতল, হোয়াইট ম্যাজিক ২৬ বোতল, সিগনেচার ২ বোতল উদ্ধার করেন।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।