• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পদবী হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না ফখরুল : মাহবুবউল আলম হানিফ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
দলীয় পদবী হারানোর ভয়ে এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এ সময় গণতন্ত্র ও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিত সবাইকে শপথগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, ‌‘বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের অনেক নেতা নিজের দল ভারী করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে, যা আওয়ামী লীগের জন্য অশনিসংকেত।