• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

৮ ম্যাচ পর মাঠে নেমে খালি হাতে সাকিব

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ আসরে নিজের জন্মদিনে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর আট ম্যাচ কাটাতে হয়েছে ডাগ-আউটে বসে।
আজ মঙ্গলবার নিজেদের দশম ম্যাচে এসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখে সানরাইজার্স হায়দরাবাদ।
তবে মাঠে নেমে নিজের নামের খুব একটা সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে নামার সুযোগ না হলেও বল হাতে ছিলেন উইকেট শূন্য। চার ওভার বল করে দিয়েছেন ২৭ রান।
আইপিএলের এ আসরে খেলা প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে সাকিব উইকেট পেলেও বল হাতে ছিলেন বেশ খরুচে। তার করা ইনিংসের শেষ ওভারেই কলকাতা জিতে যায়।
সোমবার রাতের ম্যাচেও হারে সাকিবের দল হায়দরাবাদ। তাদের দেওয়া ১৭৬ রানের টার্গেট সহজেই জিতে যায় ধোনির চেন্নাই সুপার কিংস।