• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে কুতুপালং ক্যাম্পের ৫ নম্বর ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ক্যাম্পের একটি বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৫০টির বেশি ঘর ভস্মিভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।