নিজস্ব প্রতিবেদক :
সিলেট মদিনা মার্কেট ফল ব্যবসায়ী শাহবুদ্দিন মিয়ার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহত্তর মদিনা মাকের্ট ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি সাইদুল ইসলাম, আলি আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক রাসেল আহমদ, ব্যবসায়ী সোবাহান আহমদ, শিমুলবাগ ইউনিয়নের চেয়ারম্যান ও ব্যবসায়ী মিজানুর রহমান জিতু, ব্যবসায়ী মাহবুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কাদির, আলম আহমদ, বাবুল আহমদ, মঈনুল , এপলো, আলিরাজ রাজন, সুমন আহমদ, ইমন, রজত, বুরহান, ফুল মিয়া, মাহমুদ, রাজু, খলিল মিয়া, মিলাদ মিয়া, মিজান আহমদ প্রমুখ। ফল ব্যবসায়ী শাহবুদ্দিন মিয়ার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাই শামীম আহমদ, সুমন আহমদ, সাজ্জাদ মিয়া ও শাহবুদ্দিনের ছেলে মিজান ও মিলাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এক মাস অতিবাহিত হওয়ার পরও শাহবুদ্দিনের মূল খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইচ্ছে করলে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে পারে। খুনিদের গ্রেফতার করা না হলে ব্যবসায়ীরা আন্দোলনের মাঠে ঝাঁপিয়ে পড়বেন।’