• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে : সিলেটে শায়খে চরমোনাই

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

সিলেট :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, ‘আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনিত শাশ্বত ধর্ম ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামই কেবলমাত্র শ্রমিকের ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি। সুতরাং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ সোলেমান হলে ইসলামী শ্রমিক আন্দোলনের সিলেট জেলা ও মহানগরের শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শায়খে চরমোনাই আরও বলেন, ‘মহানবী (সা.) ঘাম শুকানোর আগেই শ্রমিকদের মজুরি আদায়ের আদেশ দিয়েছেন। শান্তির ধর্ম ইসলাম এই বিধানের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। মহানবী সা. ও তাঁর সাহাবাগণ শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে এ দুনিয়ায় আদর্শ স্থাপন করে গেছেন।’
ইসলমী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো. শিহাব উদ্দিন, কেন্দ্রীয় উপ-সম্পাদক ইশতিয়াক মোহাম্মদ আল-আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম বেল্লাল, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, মহানগর সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়েখে চরমোনাই। জেলার নবনির্বাচিত সভাপতি হলেন- মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, মহানগর সভাপতি মুহাম্মদ কাছু মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইদুল ইসলাম।