• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সুনামগঞ্জের সাবেক এমপি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মানুষ গড়ার কারিগর সাবেক সংসদ সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ মাষ্টার এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বুধবার রাতে সাবেক এ এমপির পুত্র অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল তার বাবার আশু সুস্থতা কামনা করে এ সংকটাপন্ন সময়ে সুনামগঞ্জ জেলাসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মজিদ মাষ্টারগত ১০দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্ট জনিত করেন আইএলডি রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাষ্টার জেলা তথা ছাতক -দোয়ারাবাজার উপজেলার এক বর্ষীয়ান ও কিংবদন্তি রাজনীতিবিদ। তিনি ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছন। দেশ স্বাধীনের পর তিনি ১৯৯১ সালে সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারাবাজার আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হিসেবে তিনি ওই আসনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।