• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব সদরঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান নামের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে পূর্ব সদরঘর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মিজান সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মিজানুর রহমান মিজান বাল্কহেড এর নৌকা ছাড়ার জন্য পূর্ব সদরঘর এলাকায় গেলে কয়েকজন তাকে পিছন থেকে ছুরিকাঘাত ও রাম দা দিয়ে কোপ দেয়। এসময় মিজানের হাতে ও পিঠে এবং মুখে আঘাত করা হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজে সরাসরি অভিযান পরিচালনা করছি।’