• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ফেরদৌসকে নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ভারতে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করেছে ভারত সরকার। নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ভুল হয়েছে স্বীকার করে দু:খও প্রকাশ করেছের তিনি। তবে এ নিয়ে দেশ-বিদেশে সৃষ্টি হওয়া নানা আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন- ‘ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ব্যপারে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি অতিরিক্ত হয়েছে। এত স্ট্রং রিঅ্যাক্ট, প্রয়োজনের তুলনায় বেশীই হয়ে গেছে।’তিনি বলেন, ‘ফেরদৌস তাঁর বন্ধুর পক্ষে ভোট চাইতে গেছেন। তবে সেটি দুঃখজনক।’